চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে নগরীর অলঙ্কার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মো. বুলবুল (৩৫) পেশাদার ছিনতাইকারী।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুলবুলের বিরুদ্ধে পাহাড়তলী ও বরিশালের বাকেরগঞ্জ থানায় কয়েকটি মামলা আছে।
“রাতে গোপন সংবাদের ভিত্তিতে অলঙ্কার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে একটি অত্যাধুনিক সিঙ্গেল শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”
বুলবুলের বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি সদীপ।
