২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়ল তৈরি পোশাকের দোকান

চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারে একটি তৈরি পোশাকের দোকান আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 02:25 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

নন্দনকান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, শনিবার রাত ২টার দিকে রেয়াজুদ্দিন বাজারের পাখি গলিতে রফিকুল ইসলামের মালিকানাধীন এম এন ট্রেডার্সে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রফিকুল বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

আগুনে কেউ হতাহত না হলেও আনুমানিক পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা দেন তিনি।