২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেল থেকে ছিটকে বাসের নিচে যুবক

নগরীর নাসিরাবাদ এলাকায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় মারা গেছেন এক যুবক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2018, 08:10 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

শনিবার বেলা তিনটার দিকে নাসিরাবাদ এলাকার দৈনিক পূর্বকোণ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান (৩০) রাউজান উপজেলার সৈয়দুল হকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আমীর জানান, জিল্লুর মোটর সাইকেলে করে জিইসি মোড়ের দিকে যাচ্ছিলেন।

“পথে পূর্বকোণ অফিসের কাছে উল্টোপথে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে মোটর সাইকেল থামানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। সে সময় পেছন দিক থেকে তিন নম্বর রুটের একটি বাসের নিচে চাপা পড়েন জিল্লুর।’’

নায়েক আমীর জানান, গুরুতর অবস্থায় জিল্লুরকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।