২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়তলীতে আগুনে পুড়েছে ক্রোকারিজের গুদাম

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে একটি ক্রোকারিজ গুদাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

রোববার দুপুরে পাহাড়তলী ঈদগাঁ বারো কোয়াটার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া একটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের আটটি গাড়ি আগুন নেভানোর কাজ শুরু করে।

আগুনে এমএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ক্রোকারিজ গুদাম ও পাশের একটি ভাঙ্গারি দোকান পুড়ে যায় বলে জানান তিনি।

পৌনে ছয়টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভালেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নিশ্চিত করেননি।

তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা জসীম।