২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৮ বছর আগের অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

আটাশ বছর আগের অস্ত্র মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2018, 08:33 PM

Updated : 08 Apr 2022, 06:58 PM

বুধবার নগরীর সদরঘাট এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ মো. শফি নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

কোতোয়ালীর ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯১ সালে শফি নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হন। জামিনে বের হয়ে তিনি সৌদি আরব চলে যায়।

দীর্ঘদিন প্রবাসে থেকে ২০০০ সালে দেশে ফিরে শফি পালিয়ে থাকতেন জানিয়ে ওসি বলেন, “ওই অস্ত্র মামলায় আদালত দুই ধারায় তাকে ১০ ও সাত বছরে করে মোট ১৭ বছরের সাজা দেয়।”

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট এলাকা থেকে শফিকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মহসিন।