শাহ আমানতে যাত্রীর ব্যাগে সোয়া ৫ কেজি সোনা
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত এক যাত্রীর কাছ থেকে সোয়া পাঁচ কেজি সোনা উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
“আমাদের কাছে আগে থেকেই খবর ছিল। ফ্লাইট পৌঁছানোর পর যাত্রীরা নামার আগেই আমরা সেখানে যাই। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৫টি সোনার বার পাওয়া যায়।”
মাহবুবুর রহমান বলেন, উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি ২৪৮ গ্রাম, আনুমানিক বাজার মূল্য সোয়া ২ কোটি টাকা।
গিয়াস উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে এই কাস্টমস কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
