সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় ‘প্রতিবন্ধী’ বৃদ্ধার মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ট্রকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আহসান হাবীব জানান, রোববার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসুলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম (৬৫) কদমরসুল এলাকার মৃত বাছা মিয়ার স্ত্রী।তিনি মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।
ওসি মো. আহসান হাবীব বলেন, সকালে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাক ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
