কাগজের বদলে কনটেইনারভর্তি বালু আর মাটি
চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসা একটি কন্টেইনারে লেখার কাগজের বদলে মিলেছে বালু ও মাটি।
শনিবার চট্টগ্রাম বন্দরে ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারটি খুলে কায়িক পরীক্ষায় চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা তাতে বালু আর মাটি পান।
গত ১৮ অগাস্ট চীনের তিয়ানজিংঝিয়াং বন্দর থেকে কন্টেইনারটি ‘হেপি বি’ নামের একটি জাহাজে করে চট্টগ্রামে আসে।
প্রগ্রেস ইমপেক্স লিমিটেড নামে ঢাকার বনানীর একটি প্রতিষ্ঠান ‘এএ৪’ সাইজের কাগজ আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারটি আনে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।
তিনি বলেন, কায়িক পরীক্ষায় কনটেইনারে কাগজের বদলে বালু, মাটি ও নুড়ি পাথর পাওয়া যায়। আমাদনিকারকের ঘোষণা অনুযায়ী পণ্যের মূল্য ১৫ হাজার ৪৪০ ডলার, এর বিপরীতে প্রতিষ্ঠানটি শুল্ককর বাবদ সাত লাখ ৮৮হাজার টাকা পরিশোধ করে।
কাস্টমস কর্মকর্তা নুর উদ্দিন জানান, বালু, মাটি ও নুড়ি পাথরের রাসায়নিক পরীক্ষা করে দেখা হবে এবং এ ঘটনায় মুদ্রাপাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
