২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে গ্যারেজে অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ অটোরিকশা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ মগাদিয়া তালতলা বাজার এলাকায় একটি গ্যারেজে আগুন লেগে চারটি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 01:24 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

সোমবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া অগ্নিকাণ্ড প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের লিডার পুলক কান্তি বড়ুয়া জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিড়ি বা সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়।

“এতে স্থানীয় মাহমুদুল হকের মালিকানাধীন গ্যারেজে থাকা চারটি অটোরিকশা আংশিক পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।”