চট্টগ্রামে ট্রেন থেকে পড়ে আহত রেলের নিরাপত্তা কর্মী
সিলেট থেকে চট্টগ্রাম আসা উদয়ন এক্সপ্রেস থেকে পড়ে গিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছে।
আহত প্রীতম ভট্টাচার্য্যকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে সীতাকুন্ডের বারৈয়াঢালা তুলাগাছ তল এলাকায় এঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সীতাকুণ্ড স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা ওয়াসী আজাদ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিন বলেন, আখাউড়া থেকে বদলি দায়িত্ব নিয়ে প্রীতম ট্রেনে উঠেছিলেন। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে ফায়ার সার্ভিস কর্মীরা প্রতীমকে হাসপাতালে নিয়ে আসে। এখন তিনি চিকিৎসাধীন আছে।
আরএনবি পরিদর্শক সত্যজিৎ দাশ জানান, প্রিতম আখাউড়া আরএনবির সদস্য। উদয়ন এক্সপ্রেস ট্রেনে আখাউড়া থেকে চট্টগ্রাম পর্যন্ত তার দায়িত্ব ছিল।
