চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে
চট্টগ্রাম রেল স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে চাকায় কাটা পড়ে এক কিশোরের দুই পা হারানোর উপক্রম হয়েছে।
আহত কিশোরের নাম মাসুদুর রহমান রনি (১৫)। তিনি নগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকার বাসিন্দা শামসুল হক সেধুর ছেলে। তাদের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে।
রনি পাহাড়তলী কাঁচা বাজারে একটি দোকানে চাকরি করেন।
এএসআই মিলন কান্তি জানান, ওই কিশোর ঈদের স্পেশাল ট্রেনে দৌড়ে ওঠার চেষ্টার এক পর্যায়ে সিঁড়িতে পা পিছলে ট্রেনে নিচে পড়ে যান। এতে তার দুই পা থেঁতলে যায়।
রনিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই অস্ত্রোপচার কক্ষে ঢোকানো হয়।
রনির অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশ কর্মকর্তা মিলন
