সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ১০ বস্তিঘর
সীতাকুণ্ডে আগুনে একটি বস্তির ১০টি কাঁচা ঘর পুড়ে গেছে।
শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে পোর্টলিংক কন্টেইনার ডিপোর কাছে আসাদ চৌধুরীর মালিকানাধীন বস্তিতে রান্নার চুলা থেকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল করিম জানান, তাদের দুটি চারটি গাড়ি বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বস্তির ১০টি কাঁচা ঘর পুড়ে তিন লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে।
