২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীর রাস্তায় বসছে জেব্রা ক্রসিং

নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের পর তাদের দাবি অনুযায়ী নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং দেওয়ার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 06:44 PM

Updated : 19 Aug 2022, 02:26 PM

বুধবার সকালে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং মার্কিংয়ের কাজ উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থান সমূহের সামনের সড়কে জেব্রা ক্রসিং মার্কিং শুরু করেছে সিটি করপোরেশন।”

তিনি এই কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মেয়রের সঙ্গে ছিলেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন।

এর আগে সোমবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবস্থাপনা কমিটি, সুশীল সমাজ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় তিনদিনের মধ্যে জেব্রা ক্রসিং মার্কিং কাজ শেষ করার ঘোষণা দেন মেয়র।

ইতিমধ্যে নগরীর জামালখান, কলেজ রোড, নিউ মার্কেট এলাকাসহ বিভিন্ন এলাকার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং মার্কিংয়ের কাজ শেষ হয়েছে।

পুরনো খবর:

শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং তিনদিনের মধ্যে: মেয়র