২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ সড়ক: গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার নয়জনের মধ্যে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 03:30 PM

Updated : 08 Apr 2022, 06:49 PM

মঙ্গলবার কোতয়ালী থানায় পুলিশ এ মামলা করে বলে জানান ওসি মোহাম্মদ মহসিন।

আসামিরা হলেন- ছাত্র ফেডারেশন চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সম্পাদক মারুফ হোসেন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমদাদুল হক আশিক ও মেট্রোপলিটন সায়েন্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল শাহেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি মহসিন বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ফেইসবুকে উস্কানির অভিযোগে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।

এছাড়া সোমবার গ্রেপ্তার অপর পাঁচজনের বিরুদ্ধে মহানগর আইনে মামলা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এই নয়জনকে পুলিশ আটক করেছিল।

পুরনো খবর:

প্রতিবাদ কর্মসূচি থেকে আটক ৯