২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন সাংবাদিক সঞ্জয় মহাজন কল্লোল

দৈনিক পূর্বদেশের জ্যেষ্ঠ সহ-সম্পাদক সঞ্জয় মহাজন কল্লোল মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 08:13 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত এ সাংবাদিক বুধবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাড়ি হাটহাজারীতে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জানান, গত শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সঞ্জয় মহাজনের।

নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার চট্টগ্রাম হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। 

সঞ্জয় মহাজন দৈনিক পূর্বদেশের আগে দৈনিক পূর্বকোণ ও কালের কণ্ঠের চট্টগ্রাম অফিসে সহ-সম্পাদক হিসেবে কাজ করেন।

বুধবার রাতে হাটহাজারীতে পারিবারিক শ্মশানে সাংবাদিক সঞ্জয়ের শেষকৃত্য সম্পন্ন হয়।

সাংবাদিক সঞ্জয়ের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, বিএফইউজে সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও যুগ্ম মহাসচিব মহসিন কাজী শোক প্রকাশ করেছেন।