পুকুরে ডুবে যুবকের মৃত্যু
চট্টগ্রামের কর্নেল হাট এলাকায় পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর আকবর শাহ থানাধীন দক্ষিণ জনারখীল এলাকায় মোহাম্মদ মানিক (২৮) নামের ওই যুবক পুকুরে ডুবে যান।
তিনি ওই এলাকার মৃত মোবারক আলীর ছেলে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মানিক মৃগী রোগী ছিলেন। দুপুরে খাবারের পর হাঁটতে বেড়িয়ে পাশের পুকুরে পড়ে যান তিনি।
উদ্ধার করে বিকালে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
