অটোরিকশার ধাক্কায় একজনের মৃত্যু
চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে খুলশী থানার জাকির হোসেন রোডে চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পরেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ওই বক্তি।
“তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
লোকটির পরনে লুঙ্গি ও লাল চেক শার্ট রয়েছে বলে জানান তিনি।
