চট্টগ্রামে এইচএসসির ৬১ হাজার খাতা পুনঃনিরীক্ষণের আবেদন
চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার ৬১ হাজার ৬৯৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা আবেদন করেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৭ হাজার ৭৪০ জন শিক্ষার্থী ১৫টি বিষয়ে এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।
এর মধ্যে ইংরেজি প্রথম পত্রে সর্বোচ্চ ছয় হাজার ৯২৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন পড়েছে।
এর বাইরে বিষয় হিসেবে বাংলা প্রথম পত্রে চার হাজার ৬২৮টি, বাংলা দ্বিতীয় পত্রে তিন হাজার ৮৮৬টি, ইংরেজি ২য় পত্রে ছয় হাজার ২২টি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৫৮৬টি, পদার্থবিজ্ঞান ২য় পত্রে তিন হাজার ৪২টি, রসায়ন প্রথম পত্রে তিন হাজার ১৭টি, রসায়ন ২য় পত্রে দুই হাজার ৬৭৫টি, জীববিজ্ঞান প্রথম পত্রে তিন হাজার ৩২৫ টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়েছে।
এছাড়া জীববিজ্ঞান ২য় পত্রে দুই হাজার ৬৬৩ টি, গণিত প্রথম পত্রে দুই হাজার ৫৪৭টি, গণিত ২য় পত্রে দুই হাজার ৩২৯টি, আইসিটি বিষয়ে পাঁচ হাজার ৭৮৩টি, হিসাববিজ্ঞান প্রথম পত্রে এক হাজার ৫৩২টি এবং হিসাববিজ্ঞান ২য় পত্রে এক হাজার ২৭৭ টি উত্তরপত্র রয়েছে।
