২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকা থেকে পাঁচ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 01:30 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

গ্রেপ্তার দুজন হলেন মো. বেলাল (২৯) ও আবুল বশর (৩৫)। তারা দুজনই কক্সবাজার জেলার মহেশখালী থানার হোয়াইনক গ্রামের বাসিন্দা।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে স্টেশন রোডের ম্যানিলা হোটেলের বিপরীতে নতুন রেলওয়ে স্টেশনের প্রবেশ পথের কাছ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

“তাদের প্রত্যেকের কাছে আড়াই হাজার করে ইয়াবা ছিল। ইয়াবা বিক্রির জন্য তারা সেখানে অবস্থান করছিল বলে জানিয়েছে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি মহসীন।