২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯ হাজার ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রামে নয় হাজার ইয়াবাসহ এক পিকআপ চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2018, 09:13 PM

Updated : 08 Apr 2022, 06:46 PM

বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুইজন হলেন- চালক মো. মানিক (২৫) ও সহকারী জসীম উদ্দীন (২৬)। তাদের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।

র‌্যাব-৭ এর  সংবাদ বিজ্ঞাপ্তিতে জানানো হয়, সমুদ্র সৈকত এলাকা থেকে আসা একটি পিকআপকে পতেঙ্গা মহাজন টাওয়ার এলাকায় র‌্যাবের তল্লাশি চৌকিতে থামার সঙ্কেত দিলে চালক তা থামিয়ে সহকারীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

পরে গাড়ি তল্লাশি করে চালকের আসনের পেছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আট হাজার ৯২০টি ইয়াবা উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।