২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোটর সাইকেলে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন দম্পতি

চট্টগ্রামে ২৭ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 06:17 PM

Updated : 19 Aug 2022, 02:22 PM

বুধবার দুপুরে নগরীর সিটি গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সবুজ (৩২) ও তার স্ত্রী জাহিনুল বেগম (৩০)।

র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটর সাইকেলে করে যাওয়ার সময় সিটি গেইট এলাকায় র‌্যাবের তল্লাশি চৌকিতে তাদের থামার সঙ্কেত দেওয়া হয়।

পরে তাদের তল্লাশি করে মোটর সাইকেলের আসনের নিচ থেকে ২৭ হাজার ৩০০ ইয়াবা পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।