এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে নতুন রেজিস্ট্রার
চট্টগ্রামের বেসরকারি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) রেজিস্ট্রার পদে ড. ডেভ ডোল্যান্ডকে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার এইউডব্লিউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
ডেভ ডোল্যান্ড অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ড. ডেভ ডোল্যান্ড এর আগে সোলেন্ট ইউনিভার্সিটির একাডেমিক রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাজ্যের ইউকে একাডেমিক রেজিস্ট্রার কাউন্সিলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
ডোভ ডোল্যান্ড লন্ডনের কিং’স কলেজ এবং অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন।
ডেভ ডোল্যান্ডকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “মেধাবী নারীদের এগিয়ে নিতে এইউডব্লিউ কাজ করে যাচ্ছে। তাদের হয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।”
