২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭ পোশাক কারখানাকে জরিমানা

অগ্নি নিরাপত্তা সনদ ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন সরঞ্জাম না থাকায় চট্টগ্রাম নগরীর সাতটি পোশাক কারখানাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 11:36 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

রোববার নগরীর বায়েজিদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ও তানভীর ফরহাদ শামীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরাও অংশ নেন।

চিশতিয়া ফ্যাশন, ক্যানাডিল ফ্যাশন, একম্পিশমেন্ট ওয়ে, সুমো সুয়েটার, সিলেক্স ফ্যাশন ইন্টারন্যাশনাল, আজমিরাত ফ্যাশন এবং মা ভিলাকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতটি প্রতিষ্ঠানকে পেনাল কোড অনুসারে প্রথমবারের মত এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

“সবগুলো প্রতিষ্ঠানকে ২০ দিন করে সময় দেওয়া হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় সংস্কার করা না হলে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন অনুসারে জেল ও জরিমানার সাজা দেওয়া হবে।”