২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত-শিবিরের দুই কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতাকনিয়ায় আলাদা অভিযানে জামায়াত ও ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 04:43 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

সাতকানিয়া উপজেলার ছদাহা ও কাঞ্চনগর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শুক্রবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন জানান, ছদাহা ইউনিয়নের আফজলনগর থেকে গভীর রাতে জামায়াতের কর্মী নেজাম উদ্দিনকে (৪২) গ্রেপ্তার করা হয়।

আর কাঞ্চনা ইউনিয়নের বকশিরখিল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়  ছাত্র শিবিরের শাহাদাত হোসেনকে (২২)।

তাদের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে সাতকানিয়া এলাকায় পুলিশের ওপর হামলা, বিস্ফোরক, নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি।