২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিন আগে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2018, 12:08 PM

Updated : 19 Aug 2022, 02:17 PM

বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত থেকে মরদেহগুলো উদ্ধার করার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া। 

তিনি বলেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান দল মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম (২৪), চাঁদপুরের কচুয়া উপজেলার আলাউদ্দিন (২০) ও শাহরাস্তি উপজেলার ইয়াসিন (১৮)।

চট্টগ্রাম নগরীর মোমিন রোড থেকে সৈকতে বেড়াতে গিয়ে শুক্রবার দুপুরে ২০-২৫ জনের একটি দল গোসল করতে নামলে ওই তিনজন সাগরে ভেসে যান।

পুরনো খবর:

সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ৩