সীতাকুণ্ডে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগরে নেমে তিন জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
এরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুল ইসলাম (২৪), চাঁদপুরের কচুয়া উপজেলার আলাউদ্দিন (২০) ও শাহরাস্তি উপজেলার ইয়াসিন (১৪)।
শুক্রবার দুপুরে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে এঘটনা ঘটে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুপুরের পর চট্টগ্রাম শহরের মমিন রোড এলাকার ২০-২৫ জনের একটি দল বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নামে।
“তাদের মধ্যে তিন জন সাগরের পানির টানে নিখোঁজ হয়। তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযানে রয়েছে।”
বিস্তারিত আসছে...
