২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকলিয়ায় স্কুলছাত্রী খুনের ঘটনায় মামলা

চট্টগ্রামের বাকলিয়ায় নিজ ঘরে কিশোরী খুনের ঘটনায় মামলা করেছে তার পরিবার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 01:34 AM

Updated : 19 Aug 2022, 02:14 PM

বৃহস্পতিবার রাতে বাকলিয়া থানায় খুন হওয়া স্কুলছাত্রী ইনহাসের নানা নাছির উদ্দিন বাদী হয়ে হত্যা মামলাটি করেন।

বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

বুধবার সকালে বাকলিয়া থানার ল্যান্ডমার্ক আবাসিক এলাকায় নিজেদের ঘরে খুন হন ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইনহাস বিনতে নাছির।

৩৬ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ কমিশনার শাহ আবদুর রউফ বলেন, পরিকল্পিতভাবে পরিচিত কেউ কিংবা বহিরাগত কেউ এ হত্যার সাথে জড়িত কি না মাথায় রেখে তদন্ত এগুচ্ছে।

পুরনো খবর:

চট্টগ্রামের বাসায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা