চট্টগ্রামে যুবক খুন
চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাইদুল ইসলাম ওরফে অনিক (২০) ওই এলাকার বাসিন্দা।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে দুজন আহত হন।”
আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অনিকের সেখানে মৃত্যু হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
