চট্টগ্রামে ভবনের ছাদ থেকে পান দোকানীর লাশ উদ্ধার
চট্টগ্রামের বাকলিয়ায় একটি ভবনের ছাদ থেকে এক পান দোকানীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে বাকলিয়া চাঁন্দা পুকুর পাড় এলাকায় ছয় তলা ওই ভবনের ছাদ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয় বলে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী জানান।
জাহেদ আলম (২৪) নামের ওই যুবক চাঁন্দা পুকুর পাড়ের কাশেম কলোনীর বাসিন্দা। তার বাবার নাম আবু তৈয়ব। বাকলিয়া তক্তারপুল এলাকায় একটি পানের দোকান চালাতেন জাহেদ।
চট্টগ্রাম মেডিকেল (ফাইল ছবি)
“প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।”
ওসি বলেন, “স্থানীয়রা জানিয়েছে, ক্রিকেট খেলা নিয়ে জুয়ায় জাহেদ ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। অনেক লোকজন তার কাছে টাকা পায়।”
জাহেদের মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
