২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নদী দূষণের কারণে চট্টগ্রামে পেপার মিল বন্ধ

নদী দূষণ ঘটানোয় চট্টগ্রামে ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2018, 10:34 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

বন্দর নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকার এই কাগজ কলটির বর্জ্য কর্ণফুলী ও হালদা নদীতে দূষণ ঘটাচ্ছিল বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

ইটিপি না থাকা এবং নদী দূষণ ঘটানোর কারণে ম্যাক পেপার মিলস বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম নগর কার্যালয়ের পরিচালক আজাদুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইটিপি না থাকায় এই কারখানার বর্জ্য সরাসরি নদীতে পড়ত।

তিনি বলেন, কয়েক বছর ধরে বিভিন্ন সময় কারখানাটিকে জরিমানা করা হলে তারা ইটিপি বসানোর প্রতিশ্রুতি দিয়েছিল, পাশাপাশি করখানা স্থানান্তরের কথাও বলছিল। কিন্তু কিছুই করেনি।

এরপর রোববার ম্যাক পেপার মিলসের মালিকদের উপস্থিতিতে অধিদপ্তরে শুনানির পর কারখানাটি বন্ধের নির্দেশ দেওয়া হয় বলে জানান আজাদুর রহমান।

শিল্পবর্জ্য পড়ে হালদা নদীর পানি দূষণে মারা যাচ্ছে মাছ; নষ্ট হচ্ছে ফসলী জমিও।

হালদা নদী এবং এর পাশাপাশি সংযুক্ত সাতটি খাল দূষণমুক্ত করার দাবিতে একদিন আগেই মদুনাঘাটে মানববন্ধন ও সমাবেশ হয়।

পুরনো খবর:

হালদা দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন