চট্টগ্রামের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বিদ্যুতের তার ছিঁড়ে তড়িতাহত হয়ে ১১ বছর বয়েসী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে শাপলা আবাসিক এলাকার ১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাহাড়তলী থানার এসআই মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী।
নিহত সোহাগ কিশোরগঞ্জের বাসিন্দা বকুলের ছেলে। শাপলা আবাসিক এলাকার ইলিয়াসের ভাড়া ঘরে তারা থাকতো।
এসআই মহিউদ্দিন বলেন, “রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় ছিঁড়ে পড়া তারে ওই শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
