২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কভার্ডভ্যানের চাপায় তরুণের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে কভার্ডভ্যানের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2018, 08:35 PM

Updated : 08 Apr 2022, 06:28 PM

বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ তারা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মাসুম (১৮) বায়েজিদ আবাসিক এলাকার আকতার হোসেনের ছেলে। মাসুম তুলাতলি এলাকার একটি মাদ্রাসার ছাত্র।

বায়েজিদ বোস্তামি থানার এসআই ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাসুমকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়।

“কর্ভাড ভ্যানের চালক মো. রুবেলকে আটক করা হয়েছে।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বেলা দেড়টার দিকে আহত মাসুমকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।