২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী একযোগে কাজ করার অঙ্গীকার

চট্টগ্রামে পুলিশ ও শিক্ষার্থীদের উদ্যোগে ‘বিলিভ ইন পিস, ওয়ার্ক টুগেদার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:54 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

বৃহস্পতিবার কাজীর দেউড়ির ব্র্যাক সেন্টারে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামসের (বিসিসিপি) উদ্যোগে ‘স্টুডেন্ট অ্যান্ড পুলিশ অ্যানগেজমেন্ট-স্টুডেন্ট লিডারশিপ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের বেসরকারি ইউনিভার্সিটি ইউএসটিসির শিক্ষার্থী ও পুলিশের সমন্বয়ে করা ছয়টি গ্রুপ ক্যাম্পাস ও কমিউনিটিতে বসবাসমুখী উল্লেখযোগ্য বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

সেখান থেকে তিনটি গ্রুপের উল্লেখযোগ্য কাজকে বাছাই করে মোট ৩০ জন সদস্যকে কাজের স্বীকৃতি স্বরূপ ‘রোল মডেল ব্যাজ’ পরিয়ে দেন অতিথিরা।

পাশাপাশি পুলিশ-স্টুডেন্ট সমন্বয় কাজে বিশেষ স্বীকৃতির জন্য আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) উৎপল বড়ুয়াকেও ‘রোল মডেল ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, নগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতেহা ইয়াসমিন, বিসিসিপি-র উপ পরিচালক মেহের আফরোজ।