২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার রেলওয়ে সোসাইটি এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 06:42 PM

Updated : 08 Apr 2022, 06:21 PM

নিহত মো. পারভেজ (২৭) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার দক্ষিণ চারিয়া মুরাদপুর এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলওয়ে সোসাইটি এলাকায় নির্মাণাধীন ইউসুফ সাহেবের ভবনের ষষ্ঠ তলার সিঁড়ি থেকে পড়ে যান পারভেজ।

বেলা সাড়ে ১২টার দিকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।