চট্টগ্রামে আগুনে পুড়েছে অর্ধশত স্থাপনা
চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে অন্তত ৫০টি বসত ঘর ও ব্যবসায়িক স্থাপনা।
রোববার বিকালে নগরীর মাদারবাড়ি বালির মাঠ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বেলা পৌনে চারটার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পৌনে ছয়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে অন্তত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান শহীদুল।
