২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষোলশহরে কভার্ডভ্যানের চাপায় কলেজছাত্রী নিহত

চট্টগ্রাম নগরীতে কভার্ডভ্যানের চাপায় রিকশারোহী  এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 05:39 PM

Updated : 08 Apr 2022, 06:17 PM

বৃহস্পতিবার দুপুরে ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত রিয়া বড়ুয়া (২২) নাসিরবাদ সরকারি মহিলা কলেজের অর্থনীতি চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের রাজীব বড়ুয়ার মেয়ে।

পাঁচলাইশ থানার এসআই আব্দুল মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে ক্লাস শেষে কলেজ থেকে বহদ্দারহাটের বাসায় ফিরছিলেন রিয়া। ষোলশহর রেল স্টেশনের অদূরে তাকে বহনকারী রিকশাকে পেছন থেকে একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়।

“রিকশা থেকে ছিটকে পড়লে কভার্ডভ্যানটি রিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর চালকসহ কভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান এসআই মোতালেব।