চট্টগ্রামে ৭৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামে ৭৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জাফর আলম (৩১) নামের ওই ব্যক্তির বাড়ি কক্সবাজার জেলার হ্নীলা এলাকায়।
রোববার গভীর রাতে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় গাড়ি দল্লাশি করে চালকের আসনের নিচে এসব ইয়াবা পাওয়া যায় বলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. শহীদুল্লাহ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা লেগুনায় তল্লাশি চালানো হয়।
“গাড়ির চালকের সিটের ফোমের ভেতরে বিশেষ কায়দায় বানানো দুটি বক্সের ভেতর থেকে ৭৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
এসব ইয়াবা টেকনাফ থেকে নিয়ে আসা হচ্ছিল বলে বলে তিনি জানান।
এই ঘটনায় একটি মামলা হয়েছে।
