চট্টগ্রামে নালায় অজ্ঞাতপরিচয় নারীর লাশ
চট্টগ্রাম হালিশহর এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে হালিশহরের ছোটপুলের ইসলাম মিয়ার ইঁটের ভাটা এলাকায় মৃতদেহটি পাওয়া যায় বলে হালিশহর থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন।
ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরিচয় জানা যায়নি।
ওসি মাহফুজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলাম মিয়ার ব্রিক ফিল্ড সংলগ্নবস্তির লাগোয়া একটি নালা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিকভাবে মনে হচ্ছে তিন-চারদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরে পচন ধরেছে।”
তিনি বলেন, “আমরা লাশ শনাক্ত করার চেষ্টা করছি। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
