সীতাকুণ্ডে মাইক্রোচাপায় পথচারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার বেলা ১টার দিকে বানুর বাজারের কাছে মহাসড়কে এ দুঘৃটনায় নিহত ব্যক্তির নাম হেলাল উদ্দিন (২৩)।
তিনি মিরসরাই উপজেলার তারাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস পথচারী হেলালকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনা কবিলত মাইক্রোবাসটি আটক করা হয়েছে।
