২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত সংখ্যাগরিষ্ঠ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 01:44 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

সমিতির মোট ১৯টি পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিএনপি-জামায়াতের আইনজীবীরা এবং সভাপতিসহ বাকি সাতটি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন।

রোববার গভীর রাতে এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল আহসান খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, সভাপতি পদে শেখ ইফতেখার সাইমুল চৌধুরী একহাজার ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী এ এস এম বদরুল আনোয়ার পেয়েছেন এক হাজার ৭৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন চৌধুরী এক হাজার ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ পেয়েছেন ৬৪৪ ভোট।

আইনজীবী ঐক্য পরিষদের অন্য জয়ীরা হলেন- সহ-সভাপতি নুরুদ্দিন আরিফ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসনা হেনা, অর্থ সম্পাদক শফিউল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক নুরুল করিম। নির্বাহী সদস্য মো. লোকমান, আকিব চৌধুরী, এইচ এস সোহরাওয়ার্দী, এনামুল হক, হাসান কায়েস, এহছানুল হক ও মো. ইয়াছিন জয়ী।

সমন্বয় পরিষদের জয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ছুরত জামাল, সহ-সাধারণ সম্পাদক ইয়াছিন খোকন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে রাশেদুল আলম। নির্বাহী সদস্য প সেলিনা আক্তার, ইয়াছিন মাহমুদ তানজীল ও ফারহানা রবিউল লিজা।

এবারের নির্বাচনে তিন হাজার ৭৩৭ জন ভোটারের মধ্যে মোট তিন হাজার ৮৫ জন ভোট দেন।

নির্বাচনে অংশগ্রহণকারী অন্য দুটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল ভাবধারায় বিশ্বাসী সমমনা আইনজীবী সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রার্থী কোনো পদে জয়ী হননি।

পুরনো খবর:

চট্টগ্রামে আওয়ামী আইনজীবীদের বিরোধ সামলাতে তৃতীয় প্রার্থী
ভোটের আগে বিভক্তি চট্টগ্রামের আওয়ামী আইনজীবীদের