২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়লো ৯ বসতঘর

চট্টগ্রাম নগরীর চকবাজারের জয় নগর এলাকায় আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 08:01 PM

Updated : 19 Aug 2022, 01:34 PM

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে ২ নম্বর জয়নগর এলাকায় সেকান্দার আলীর মালিকানাধীন ওই কাঁচা ঘরগুলোতে আগুনের সূত্রপাত হয়।

আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

“প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নয়টি কাঁচা বসতঘর পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।”

ফায়ার সার্ভিসের চন্দনপুরা, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের সাতটি গাড়ি নিয়ে বিকেল পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।