গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ
সীতাকুণ্ডে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক গৃহবধূ।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনায় আহত হন মাধুরী রানি দে (৩০)।
সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মাধুরী সীতাকুণ্ডের বগা চত্বর এলাকার নিধু রাম দের স্ত্রী।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাধুরী রানি দের শরীরে আগুন লেগে যায়।
“চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। তাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
