২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে দগ্ধ ৩ শ্রমিক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বৌ বাজার এলাকায় আগুনে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 08:04 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আহতরা জহুর আলম (২৬), খায়রুল (২৩) ও মো. জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদের মধ্যে জহুর আলম নেত্রকোনা জেলার বারহাট্টা এলাকার বাসিন্দা। এছাড়া জসিম নেত্রকোনার কলমাকান্দা এবং খায়রুল হাটহাজারীর রঙ্গিপাড়ার বাসিন্দা।

হাসপাতাল ‍পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন শ্রমিক বৌ বাজার এলাকার একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমেছিলেন।

“ট্যাংকের পাশেই বিদ্যুতের তার ছিল। বৈদ্যুতিক গোলোযোগ থেকে কোনোভাবে আগুন লেগে তিনজন দগ্ধ হন।”

এ বিষয়ে জানতে হাটহাজারী ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে তারা ঘটনার বিষয়ে কিছু জানাতে পারেনি।