২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এন মোহাম্মদ গ্রুপের গুদাম পুড়ল

চট্টগ্রামে এন মোহাম্মদ গ্রুপের একটি প্রতিষ্ঠানের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 12:28 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

রোববার গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় ‘এন মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে’ এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া জানান, রাত সোয়া ১টার দিকে ওই ওয়ার্কশপের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। 

ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

“তিন তলা ভবনটির নিচতলায় ওয়ার্কশপ, দ্বিতীয় তলায় অফিস এবং তৃতীয় তলায় গুদামে বিভিন্ন ধরনের মালামাল রাখা ছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে গুদামে আগুনের সূত্রপাত হয়।”

আগুনে গুদামের মালামাল পুড়ে অন্তত ৪২ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান কামাল উদ্দিন ভূঁইয়া।