২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রাম ছাড়ল ভারতীয় ২ জাহাজ

শুভেচ্ছা সফর শেষে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ আইসিজিএস ‘সৌনক’ ও ‘রাজশ্রী’ বাংলাদেশ ছেড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 07:51 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

পুরনো খবর:

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ

শুক্রবার সকালে জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর জেটি ছেড়ে যায় বলে কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ মনসুর আলী ও তাজউদ্দিন ভারতীয় দুই জাহাজকে কুতুবদিয়া চ্যানেল পর্যন্ত এগিয়ে দেয়।

বিদায় অনুষ্ঠানে কোস্টগার্ডের পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ, সিজি বেইসের অধিনায়ক কমান্ডার এসএম মঈনউদ্দিন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার উপস্থিত ছিলেন।

ভারতীয় জাহাজ দুটির শুভেচ্ছাকালীন সময়ে দুই দেশের বাহিনীর মধ্যে পানি দূষণের কারণ ও প্রতিকার নিয়ে প্রশিক্ষণ ও দুই দেশের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এছাড়া জাহাজের কর্মকর্তারা চট্টগ্রাম নৃ-তাত্ত্বিক যাদুঘর ও ওয়ার সেমেট্রি পরিদর্শন করেন।

এছাড়া, পুলিশ, বিজিবি, নৌ বাহিনী, র‌্যাব কর্মকর্তা ও নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাহাজ দুটি পরিদর্শন করেন।  

গত ৮ জানুয়ারি জাহাজ দুটি পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরের আসে।