২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ

পাঁচদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পৌঁছেছে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2018, 07:44 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

সোমবার ‘আইসিজিএস সৌনক’ ও ‘রাজশ্রী’ নামের জাহাজ দুইটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছানোর পর জাহাজ দুইটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার এম নাজমুল হাসান জাহাজ অভ্যর্থনা জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজি বেইস চট্টগ্রামের অধিনায়ক কমান্ডার এসএম মঈনউদ্দিন।

কোস্ট গার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত জাহাজ দুইটি চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে। দুই জাহাজে অধিনায়ক ছাড়াও ১৭ জন কর্মকর্তা, ১৪০ জন নাবিক ও ১০ জন প্রশিক্ষণার্থী অফিসার রয়েছেন।