সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় একজন নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত শামসুল আলম (৬১) কুমিরা এলাকার ঘোড়ামাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
রোববার বেলা ৩টার দিকে কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। শামসুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, “টমটমের ধাক্কায় গুরুতর আহতাবস্থায় শামসুল আলমকে বিকাল ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।”
