২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নে নতুন নেতৃত্ব

ধষিণ প্রদীপ চাকমাকে সভাপতি ও গৌরচাঁদ ঠাকুরকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2018, 09:03 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

শুক্রবার চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের দুই দিনের কনভেনশন ও কাউন্সিলের শেষ দিনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ।

৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মাহবুবা জাহান রুমিকে।

শুক্রবার হওয়া কাউন্সিলে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি মেহেদী হাসান নোবেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য অভিজিৎ বড়ুয়া, অটল ভৌমিক ও চবি সংসদের সাধারণ সম্পাদক জাকারিয়া খন্দকার বাঁধন।  

এর আগে বৃহস্পতিবার দুই দিনের অনুষ্ঠানের প্রথম দিনে বিশ্ববিদ্যালয় শিক্ষা আন্দোলন নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়।