২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক চাপায় চালক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চাপায় এক চালক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 11:44 AM

Updated : 08 Apr 2022, 05:39 PM

নিহত মো. শাহীন (২৩) নোয়াখালীর হাতিয়া উপজেলার মাহে আলমের ছেলে।

রোববার রাতে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহীন বড়তাকিয়া মটরসের ট্রাক চালক। রাতে গ্যারেজে ট্রাক রেখে তিনি দাঁড়িয়ে ছিলেন।

এসময় গ্যারেজে আরেকটি ট্রাক ঢোকানোর সময় শাহীনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ সদস্য।