২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারুণ হত্যায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামে যুবদল নেতা ও পরিবহন ব্যবসায়ী হারুণ অর রশিদ চৌধুরী হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 08:28 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

রোববার সন্ধ্যায় হালিশহর এলাকা থেকে ফয়সাল খান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

“ঘটনার দিন সে হারুণকে আঘাত করেছিল বলে আমাদের কাছে তথ্য আছে।”

এ নিয়ে হারুণ হত্যাকাণ্ডে মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Image
হারুণ অর রশিদ চৌধুরী

হারুণ অর রশিদ চৌধুরী

এর আগে গত ১৭ ডিসেম্বর ভোরে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি থেকে মো. জসীম উদ্দিন (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ ডিসেম্বর নগরীর কদমতলী এলাকায় গুলি করে হত্যা করা হয় হারুণকে। হত্যাকাণ্ডের পর বিএনপি নেতারা এ ঘটনার জন্য যুবলীগ-ছাত্রলীগকে দায়ী করেন।

নিহত হারুণ চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক ডেপুটি মেয়র প্রয়াত দস্তগীর চৌধুরীর বড় ভাই শহীদ মুক্তিযোদ্ধা আলমগীর চৌধুরীর ছেলে।

এঘটনায় হারুণের বড় ভাই হুমায়ুন চৌধুরী সদরঘাট থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় পণ্য পরিবহন গাড়ির কমিশন এজেন্ট হিসেবে কাজ করা নিয়ে বিরোধের কথা বলে সন্দেহজনক ১০ জনের নাম উল্লেখ করায় হয়েছে।

পুরনো খবর:

হারুণ হত্যায় একজন গ্রেপ্তার